গজারিয়ায় পরিকল্পিত হামলায় আহত -২

মুন্সীগঞ্জে গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় মো: শাহীনুর (৩৫) ও মো: বাদলে(৩৭) গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা গ্রামে হাবিবুর রহমানের ছেলে মো: শাহীনুর ও মোহাম্মদ আলীর ছেলে বাদল।

এলাকাবাসী সূত্রে জানাযায়, গত কাল মঙ্গলবার সকাল ৮টায় মো: শাহীনুর ও মো: বাদল আলোচিত মনছুর হত্যার মামলার শুনানীর জন্য মুন্সীগঞ্জে সদরে যাওয়ার পথে তেতৈতলা পুরান ফেরী ঘাট নামক এলাকায় পরিকল্পিত ভাবে একই গ্রামের মো: হেলাল ও মো: দুলাল অজ্ঞাত ১৫থেকে ২০জন সন্ত্রাসী নিয়ে লাঠি সোডাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথ রোধ করে অতর্কিত হামলা চালিয়েছে। এসময় হামলায় গুরুতর আহত মো: শাহীনুরকে ঢামেক এবং মো: বাদলকে সোনারগাঁও স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে গজারিয়া থানা অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তদন্তের সাপেক্ষে গুরুতর আহত শাহীনুর কে দেখার জন্য ঢামেক পুলিশ পাঠিয়েছি তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

অনির্বান নিউজ

Leave a Reply