জেলা সদরের রামপাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে। রামপাল ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হাবিবুর রহমান মোল্লার পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে এসব কম্বল বিতরণ করা হয়।

রামপালে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন মোল্লা কম্বলগুলো বিতরণ করেন।
দ্য রিপোর্ট
