গজারিয়ায় তেলসহ ট্রাক ছিনতাই

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ায় চালক ও হেলপারকে অচেতন করে ভোজ্যতেলসহ ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুবৃত্তরা। এ ঘটনায় অচেতন চালক আব্দুল খালেক (৩৮) ও হেলপার আজহারউদ্দিনকে(৩২) উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার এসআই ইলিয়াস হোসেন জানান, ৬০ ব্যারেল ভোজ্যতেল ভর্তি ট্রাকটি চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে বৃহ¯পতিবার দিবাগত রাতে মদনপুর এলাকায় সশস্ত্র ছিনতাইকারী দলের আক্রমণের শিকার হয়। এ সময় চালক ও হেলপারকে অস্ত্রেরমুখে ভয় দেখিয়ে মাইক্রোতে তুলে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরায় ফেলে রেখে যায়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জনকন্ঠ

Leave a Reply