কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক ডাঃ আফরোজা আকবর সাড়ে ছয় বছর ধরে নিখোঁজ রয়েছেন। স্বাস্থ্য বিভাগ কলাপাড়ার প্রশাসক তাকে শোকজসহ বহুদফা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। কিন্তু আজ অবধি তার কোন খোঁজ কেউ দিতে পারেন নি। তিনি কোথায় আছেন। কী করছেন। তাও স্বাস্থ্য বিভাগের স্থানীয় কেউ জানাতে পারেন নি। ২০১০ সালে আফরোজা আকবর কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে যোগদান করেন। ২০১১ সালের ৩ জানুয়ারি থেকে কর্মস্থল থেকে কাউকে কিছু না জানিয়ে নিখোঁজ রয়েছেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সুত্রে জানা গেছে, আফরোজা আকবরের স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামে। কিন্তু এ ঠিকানায় বহুবার তাকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু কোন উত্তর মেলেনি। মেলেনি কোন খোঁজ। ফলে প্রশ্ন দেখা দিয়েছে ডাঃ আফরোজা আকবর কোথায়। অপরদিকে ফাতেমা হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইমরান ঈদের আগের দিন থেকে নিখোঁজ রয়েছে। তার বাড়ি তারিকাটা গ্রামে। ইমরান আজিমপুর গ্রামে তার আত্মীয় ফোরকান মোল্লার বাড়িতে থাকত। এঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার গোটা পরিবার রয়েছেন উদ্বিগ্ন।
জনকন্ঠ

Leave a Reply