শ্রীনগরে পুত্রের প্রবাস ফেরতের খবর শুনে ঋনগ্রস্থ পিতার আত্মহত্যা

আরিফ হোসেন: জমিজমা বিক্রি ও ধার দেনা করে পরিবারের সুখের আশায় শ্রীনগর উপজেলার রৌদ্রপাড়া গ্রামের আফসার মৃধা (৫০) দেড় বছর আগে সাড়ে তিন লাখ টাকায় তার ছেলে শুকুর মৃধা (২০) কে পাঠিয়ে ছিলেন ওমানে। দালাল চক্রের খপ্পরে পরে সেখানে গিয়ে শুকুর মৃধার ভাল কাজতো জোটেইনি দু বেলা খাবার জোগার করে বেচে থাকাই দায় হয়ে পরে। ফলে দেশে মহাজনের সুদের টাকার বোঝা আরো বাড়তে থাকে। তারপরও দেড় বছর ধরে দরিদ্র আফসার মৃধা আশায় ছিলেন ছেলে ভাল কাজ পাবে। টাকা পাঠালে শোধ করবেন দেনা। ছেলে বহু কষ্ট সহ্য করে চেষ্টা করেছেন ওমানে টিকে থাকতে। কিন্তু কাগজ পত্র বৈধ না থাকায় কয়েকদিন আগে ধরা পরেন পুলিশে। ঋন শোধতো দূরের কথা উল্টো বাড়িতে ফোন করে জানান বাড়ি থেকে ২৫ হাজার টাকা পাঠালে সে দেশে আসতে পারবে। এসংবাদে প্রথমে মুশরে পরলেও পরে শ্যালককে অনুরোধ করেন ২৫ হাজার টাকা জোগার করে দেওয়ার জন্য। শনিবার বিকালে স্ত্রীকে টাকা নিয়ে যাওয়ার জন্য শশুড় বাড়ী শ্রীনগর পাঠান। স্ত্রী টাকা নিয়ে রবিবার সকাল আটটার দিকে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে দেখেন ঘরের আড়ার সাথে আফসার মৃধার লাশ ঝুলছে।

প্রতিবেশীরা জানান, আফসার মৃধার তিন ছেলের মধ্যে বড় ছেলে মানিকগঞ্জ থাকেন। মেজু ছেলে বাসের হেলপারি করেন। তারা পরিবার থেকে আলাদা। ছোট ছেলে শুকুর মৃধাকে নিয়ে স্বপ্ন দেখতেন আফসার মৃধা। সহায় সম্বল শেষ করে তিনি ছেলেকে ওমান পাঠিয়ে ছিলেন। এর পর থেকে তার ঋনের বোঝা বড় হতে থাকে। কিন্তু ভাগ্য বিরম্বনার শিকার শুকুর মৃধার আটক হওয়ার খবরে ঋনগ্রস্থ আফসার মৃধা একেবারে ভেঙ্গে পরেন। টাকার শোক সহ্য করতে না পেরে আতœহত্যার পথ বেছে নেন। শ্রীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে। অপরদিকে ছেলে শুকুর আলীও আজ রাতে দেশে আসবেন। বাবার আতœহত্যার খবর এখনো সে জানেনা। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply