মেঘনা নদী ১ লাখ ৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। আটককৃত অবৈধ কারেন্ট জালের মূল্য ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। গজারিয়া উপজেলা মৎস্য অফিসার সামসুন নাহারের উপস্থিতিতে আটককৃত জালগুলো আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মেঘনা তীরে জ্বালিয়ে দেয়া হয়। এর আগে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এই তথ্য দিয়ে জানান, জালগুলো মেঘনা নদীতে মাছ শিকারের জন্য ফেলা হয়েছিল। পরে কোস্টগার্ড এগুলো জব্ধ করে। তবে অনেক চেষ্টা করেও জালের মালিক পাওয়া যায়নি।
জনকন্ঠ

Leave a Reply