জেলার টঙ্গীবাড়ীতে আম্বিয়া বেগম (২৮) নামে এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। আহত গৃহবধূ টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার পাইকপাড়া এলাকার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আম্বিয়া বেগম জানায়, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলে। সোমবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে তার ভাসুর মনির হোসেন মৃধা ও স্ত্রী নাছিমা বেগম শ্বশুর বাড়ির লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি জাকির হোসেনের মোবাইল একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভি করেননি।
পূর্ব পশ্চিম

Leave a Reply