টঙ্গীবাড়ীতে ভারসাম্যহীন মহিলাকে প্রহার গ্রেফতার ১

টঙ্গীবাড়ী উপজেলার তৌলকাই গ্রামের ভারসাম্যহীন মহিলাকে প্রহারে ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুস সালাম শেখকে রবিবার দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার সন্ধায় তাকে নিজ বাড়ি তৌলকাই থেকে গ্রেফতার করা হয়।

উপজেলার বালিগাঁও তৌলকাই গ্রামের মৃত নুর মোহাম্মদ শেখের স্ত্রী ভারসাম্যহীন রেনু বেগম মঙ্গলবার পাওনা চার হাজার টাকা চাইতে গেলে একই গ্রামের আফছর আলী ও তারপুত্র ছালাম ও মনির শেখ ক্ষিপ্ত হয়ে কাঠের ডাসা দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙ্গে দেয়। আহত রেনু বেগমকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার আহত রেনু বেগমের মেয়ে নুর নাহার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা করেন। টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে একজন আসামী গ্রেফতার করা হয়েছে, বাকী অনান্য আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

জনকন্ঠ

Leave a Reply