লেখালেখির কাছে হার মেনেছে মাহবুবের জীবন সংগ্রাম

আবু সুফিয়ান এহসান : জীবন সংগ্রামে বহু চড়াই উৎরাই পার করলেও অভাব অনটনের কোন ধাপটের কাছেই হার মানেননি তরুণ লেখক মাহবুব আলম জয়। অভাব-অনটন, দু:খ-কষ্ট ছাপিয়ে ভালোবেসে গেছেন কবিতা ও গল্পকে। ছেলে বেলায় মায়ের আশির্বাদে সংসারের হাল ধরা। ছোট্ট ছেলেটির সংসার চালাতে যতো টানা পরিশ্রম ছিলো, তাঁর চেয়ে বেশি দুশ্চিন্তা মাঝে মাঝে ওকে আহত করতো।

ঘরে ফিরে মায়ের ভালোবাসায় সিক্ত হয়ে সব ভুলে যেতো অনায়াসে। মায়ের ভালোবাসাটিই ছিলো মাহবুবের প্রেরণার উৎস। এই প্রেরণা থেকেই হাড়ভাঙ্গা পরিশ্রমের ভিতর লিখে যেতেন ছোটগল্প, কবিতা, এমনকি নিজ উদ্দ্যোগে প্রকাশ করা শুরু করেছেন আলোর প্রতিমা নামের একটি সাহিত্য পত্রিকা।

আলোর প্রতিমার ব্যানারে জেলাজুড়ে করেছেন অসংখ্য সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মাহবুবের সাহিত্য চর্চা তাঁকে অনেক আগেই পাইয়ে দেয় খ্যাতি। মুন্সীগঞ্জ ছাপিয়ে এই খ্যাতি তাঁকে এনে দেয় জাতীয়ে পর্যায়ে। গ্রামীন ফোন-দেশটিভির আয়োজনে ২০১০ সালে আত্মজীবন নিয়ে লেখালেখি প্রতিযোগিতায় প্রায় লাখখানেক প্রতিযোগির মাঝে বাছাইকৃত ২৫ জনের মধ্যে তিনি গ্রহণ করেন প্রথম স্থান পুরুস্কার। জাতীয় এই সম্মান মাহবুবকে লেখালেখিতে আরো বেশি উৎসাহিত করে।

সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতায়ও পা রাখেন মাহবুব। দিনের শেষে পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকার ফাঁকে ফাঁকে, লিখে যান মুন্সীগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য এবং কীর্তিমানদের জীবনের অংশ বিশেষ। এই ধারায় গেল বই মেলায় তাঁর দুটি বই প্রকাশ পেয়ে থাকে। এ পর্যন্ত মাহবুব আলম জয়ের বিভিন্ন ধারার সাতটি বই প্রকাশ পায়। তবে বর্তমানে কীর্তিমানদের নিয়ে লিখতে বেশ স্বাচ্ছন্দবোধ করেন জয়।

মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সভ্যতার আলো পত্রিকাটিতে নিয়োমিত কীর্তমানদের নিয়ে লিখে আসছেন এই তরুণ লেখক।

Leave a Reply