জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকপুর গ্রামের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় মাদকাসক্ত রতন জবাই করে হত্যা করে বৃদ্ধা মা জাহানারা বেগমকে, এসময় রতনের ধাড়ালো অস্রের কুপে গুরুতর আহত হয়বোন মনি। এই ঘটনায় রতনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে মায়ের সাথে রতনের সামান্য কথাকাটাকাটি হলে রতন মায়ের ওপর হঠাৎ চড়াও হয়ে মাকে ধাড়ালো অস্র দিয়ে জবাই করে হত্যা করে এবং এক পর্যায়ে বোন মনি কাছে এলে বোনকেও এলোপাতালি কুপিয়ে আহত করে। মনিকে সদর হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন বলে জানান তিনি।
ছবিঃ সংগৃহিত

Leave a Reply