মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ছিনাতাইকারীর ছুরিকাঘাতে মো. খোকন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রামের বালুয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
খোকন মিয়া নারায়ণগঞ্জের নবীনগর কেএমসি এয়ার গ্যাস ইন্ডাস্ট্রিস লিমিটেডের সুপারভাইজার ছিলেন। ট্রাকচালক মো. তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে মাল ডেলিভারি করে (অক্সিজেন সিলিন্ডার) তিনি ও মো. খোকন বাসায় ফিরছিলেন। রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি এলাকায় যানযটে পড়েন তারা। এ সময় দুইজন ছিনতাইকারী তাদের ওপর আক্রমণ করলে সুপারভাইজার খোকন ছুরিকাঘাতে আহত হন।
তিনি জানান, তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরিবর্তন

Leave a Reply