মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় বুধবার সকালে রাস্তা নির্মাণ কাজের সময় রোলার চাপায় সাহাবা (৪) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গজারিয়া থানার এসআই শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রোলার চালক বাদল মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে গুয়াগাছিয়া এলাকায় সড়ক নির্মাণ কাজের সময় রোলার চাপায় সাহাবা প্রাণ হারায়। কাজের সময় রোলারের চালককে সহযোগিতার জন্য একজন কার্যসহকারী থাকার নিয়ম থাকলেও তিনি কর্মস্থলে ছিলেন না। রোলার চাপায় নিহত সাহাবা গুয়াগাছিয়ার সৌদি প্রবাসী সাহাবুদ্দিন প্রধানের মেয়ে।
সমকাল

Leave a Reply