সাঁথিয়ায় জামায়াতের ১৩ নেতা-কর্মী আটক

পাবনার সাঁথিয়া উপজেলায় গোপন বৈঠক কালে ১৩ জন জামায়াতে নেতা-কর্মীকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ। আটককৃতরা জামায়াতের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছেন। তাদের কাছ থেকে জিহাদী বই ও মোবাইল ফোন উদ্বার করা হয়েছে। আজ রবিবার তাদের পাবনা আদালতে পাঠানো হয়েছে।

সাঁথিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে আগত কিছু জামায়াত শিবির নেতা কর্মী উপজেলা সদরে অবস্থিত আবুল প্লাজার ২য় তলায় প্রিয় বাজার হল রুমে বসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।

সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই গাফ্ফারের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সন্ধ্যায় বৈঠকে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা কল্লিগাঁও গ্রামের কাদিরের ছেলে জাহিদ হাসান (৩০), ফরিদপুর জেলার নগরকান্দা থানার ছাগলদি গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে ইলিয়াস (৩৩), সাথিয়া উপজেলার কোনাবাড়িয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আসাদুজ্জামান (২১), একই উপজেলার হলুদঘর গ্রামের মৃত শাজাহান খন্দকারের ছেলে মোজাম্মেল হক(৩০), দক্ষিণ বোয়াইলমারী গ্রামের মৃত কাশেম বিশ্বাসের ছেলে মোস্তাক আহম্মেদ (৩৮), আমোষ গ্রামের হযরত আলীর ছেলে রুবেল (২৬), মানপুর গ্রামের হাকিম মোল্লার ছেলে নিয়ামত আলী (২০), আফড়া উত্তরপাড়া গ্রামের আঃ হান্নানের ছেলে জুবায়ের (১৮), দক্ষিণ বোয়াইলমারী গ্রামের মৃত মুন্নাফের ছেলে মামুন হোসেন (২১), সাঁথিয়া পূর্বপাড়া গ্রামের ওমর মোল্লার ছেলে রাসেদুল (২৮), চর পাকুড়িয়া গ্রামের মৃত মোজাহারের ছেলে ইদ্রিস আলী (৩৩) ও সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত খন্দকার মোজাম্মেল হকের ছেলে আকরামুল হক মঞ্জুকে (৪০) আটক করে।

এ ব্যাপারে সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইনাম জানান, আটককৃতরা জামায়াত-শিবির নেতা ও কর্মী। তারা আগামী ৮ ফেব্রুয়ারীতে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে এলাকায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।

কালের কন্ঠ

Leave a Reply