রানা মাসুদ : মুন্সীগঞ্জের মিরকাদিমস্থ দরগাহবাড়ি এলাকায় বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিভিন্ন অংশ পুড়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে চারটার দিকে দরগাহবাড়ি শহীদ বাবা আদম মাজার সংল্গন্ন মো: অনু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায় শেষ রাতে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষনা করা হলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে করার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিভান। অনু মিয়া জানান পুড়ে যাওয়া ঘরের এক কক্ষে একটি পরিবার বাস করতেন অন্য কক্ষটি ছিল বস্তার গোডাউন।

এই ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। দগ্ধ হওয়া ঘরের মালিক মো: অনু মিয়া মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: মনসুর আহমেদ কালামের চাচাত ভাই। বসত করে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় দরগাহবাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply