শ্রীনগরে ১০ হাজার পিচ ইয়াবাসহ ২ জন আটক

আরিফ হোসেনঃ শ্রীনগরে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের মাশুর গাও ফেরীঘাট এলাকা থেকে শ্রীনগর থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই নাজমুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদক ব্যবসায়ী পলাশ সরদার (২০) ও চাদনী বেগম (২৫) নামে দুই জনকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পলাশ সরদার পাশ্ববর্তী লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকার বেদে সম্প্রদায়ের গোলাম সরদারের ছেলে ও চাদনী বেগন একই গ্রামের আস্থাহীনের স্ত্রী।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ইয়াবার ডিলার। তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ ও দোহার এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply