সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের জবেদা খাতুনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন জানান, পশ্চিম শিয়ালদী গ্রামের জবেদা খাতুনের সাথে সৎছেলে মোহাম্মদ আলী খানের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম শিয়ালদী মৌজার সারে ১৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক মাস পূর্বে জবেদা খাতুন বিরোধপূর্ণ জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করেন। গত ১৯ আগস্ট মোহাম্মদ আলী মুন্সিগঞ্জ জেলা জজ আদালতে আবেদন করলে ভূমি নিয়ে চলা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ওই নির্দেশ উপেক্ষা করে জবেদা খাতুন পুনরায় চলতি সেপ্টেম্বর মাসে কাজ শুরু করেন।

মোহাম্মদ আলী বলেন, জবেদা খাতুন ক্ষমতা বলে এলাকার ও বহিরাগত লোকজন নিয়ে পাকা ভবন নির্মানের কাজ অব্যাহত রেখেছেন। ‘আমি ওসির ও জবেখাতুনের কাছে ভবন নির্মাণ বন্ধ রাখার কথা বারবার বললেও জবেদা খাতুন তার কথা শুনেননি।

জবেদা খাতুন বলেন, আমিও আদালতের রায় নিয়ে আমি ভবন নির্মাণ করছি। গত শনিবার পুলিশ আমাদের কাজ করতে নিষেধ করে গেছে। নির্মাণসামগ্রী নষ্ট হতে পারে ভেবে আমরা কাজ বন্ধ রাখি নাই। তবে আমার ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলেই আমি কাজ করছি।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন বলেন, কাজে আদালতের নির্মাণকাজ করার নিষেধাজ্ঞা শুনে অফিসার পাঠিয়েছিলাম। নির্মাণকাজ এখন বন্ধ আছে। আদালতের যদি নিষেধাজ্ঞা থাকে আর যদি কেউ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলে এবং যদি আদালত আমাদের কোন নির্দেশ দেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজজি/এসএম

Leave a Reply