বাঙ্গালীরা বেশতো খুশি,
রাজাকার মুক্তিযোদ্ধার ঘুষাঘুষি, আরতো দেশে নাই।
জামায়াতে মুক্তিযোদ্ধা আমরা খুঁজে পাই!
মুক্তিযুদ্ধ চায়নি যারা,স্বাধীন বাংলা দূরে সড়া।
পাকিস্তানই বেশ!
মুক্তিযোদ্ধা মেরে তোরা, বাংলাকে কর শেষ..
বাংলা মা কেঁদে মরে, বাচাধনের রক্ত ঝরে,
রক্ত লালের ঢেউ।
রক্তের নেশায় মাতাল যারা, রাজাকার নয় কেউ!
মুক্তিযোদ্ধা ধরে ধরে, লাখে লাখে কতল করে, মুক্তির স্বাধ লই।
মুক্তির জ্বালায়, পাকিস্তান পালায়, মুক্তিযোদ্ধা আজ হই!
আহারে বাংলার রাজনীতি, বাংলার মাটির দারুণ প্রীতি,
মুক্তিযোদ্ধা তাদের কই।
রক্তে ভেঁজায় মাটি যারা, মায়ের বুকে লই!
ক্রন্দন থামা চোখ তোর মুছে, ত্যাগ স্মৃতি তোর গেছে মুছে।
বেড়েছে রাজার নীতি।
রাজাকাররা আজ মুক্তিযোদ্ধা, বাড়লো ভয় ভীতি।
কে সাহসী, স্বদেশ প্রেমী, জাগ্রত হবে আজ?
তোমার পাশে দাঁড়িয়ে মাগো, দূর করবে এই লাজ।

Leave a Reply