নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদীখানের কেয়াইন ইউনিয়নের মজিদপুর গ্রামে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার সময় এক বাড়ীতে অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাইমদ এবং মদ তৈরীর সরঞ্জামসহ জলক ডিক্রুশ(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ । আটককৃত জলক মজিদপুর গ্রামের এন্তনি ডিক্রুশের পুত্র ।
সিরাজদীখান তদন্ত কেন্দ্রের এসআই হাসান আক্তার জানান, সিরাজদীখানের মজিদপুর গ্রামে জলক ডিক্রুশ দীর্ঘদিন যাবৎ চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার জলক ডিক্রুশের বাড়িতে আমরা অভিযান চালাই এবং ৬০ লিটার চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জামসহ জলক নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করি । এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া চলছে ।

Leave a Reply