মুক্তারপুরে অবৈধ ১৫ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা মৎস অফিসের বিশেষ অভিযানে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর বিসিক শিল্প নগরী এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

সোমবার বিকেল ৪টার থেকে দুপুর সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসের পরিচালনায় অভিযান চালানো হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিসিত শিল্প নগরীর খান ফিসিং নেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল ও ৫ হাজার ২শত ববিন জব্দ করা হয়।

পরে অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল পঞ্চসার ইউনিয়নের নয়াগাও ধলেশ্বরী নদীর পাড়ে পুড়িয়ে নষ্ট করা হয়।

অবজারভার

Leave a Reply