দেশে কারেন্ট জাল উৎপাদন ও বিপণনের শীর্ষ জেলা মুন্সীগঞ্জে ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার মূল্য ২৯ কোটি ৬২ লাখ টাকা।
সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর, গোসাইবাগ, মালিরপাথর এলাকায় অভিযানে এই বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

কোস্টগার্ডের সহায়তায় অভিযানটি নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কোস্টগার্ডের সদর দফতরের সাপোর্ট ইউনিট হতে আগত লে. কমান্ডার সাজ্জাদ হোসেন ও পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এম এম আসিফ।
পরে জব্দকৃত কারেন্ট জাল মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়।
পরিবর্তন

Leave a Reply