ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড কমিটি গঠন, প্রকৃত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।


ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর মিলন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মিতুল, যুগ্ন সম্পাদক সুলতান মাহমুদ অপু, উপজেলা যুবলীগের সদস্য খাঁন মোঃ তোহা, শ্রমিক লীগ নেতা জুম্মন সরদার, ইউপি সদস্য নাজিম সরদার, আঃ হাই, সেচ্ছাসেবক লীগ সভাপতি সুমন শেখ, ছাত্রলীগ সভাপতি পাপ্পু সরদার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply