এখনো ভাবনা হয় দিনের শেষটা নিয়ে।
এখনো ভাবি বেশ দাঁড়াবো কোথা গিয়ে?
এখনো সত্য তোপে, দুরে দেয় ঠেলে।
এখনো টিপে মারে, মানুষ কারো পেলে।
এখনো অমানুষেরা সর্বত্র নেয় ঠাঁই।
এখন আর মানুষের কথা, ভাবনার কেউ নাই।
এখনো সুন্দর মনের মানুষেরা আছে।
এখন যেন তাঁরা সবে, কোনঠাসায় বাঁচে।
এখনো সুন্দর দেশের সবুজেরা হাসে।
এখন যেন বাংলা জ্বলে, আমাজানের পাশে।
এখনো অন্যের দু:খে, কাঁদে কতো জন।
সুখিদের দু:খি করতে আবার, আছে কঠিন মন।
এখনো সন্তান সুখি, মায়ের সেবা করে।
এখনো পিতা- মাতা কারো, ঠাঁই পায়না ঘরে।
এখনো সুন্দরে ভরা আমার বাংলাদেশ।
আরো সুন্দর হতে পারতো, অপরাধ হলে নি:শেষ।
এখন আর ভাবেনা তেমন, মানুষ হওয়া নিয়ে।
টাকায় হবে বড়, শত সিঁড়ি বেয়ে।

Leave a Reply