মুন্সীগঞ্জ শহরের সততা ক্লিনিকে চিকিৎসকের ভুলে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সদর উপজেলার কংসপুরা গ্রামের সৌদি প্রবাসী কাউসার আহম্মেদের স্ত্রী সোনিয়া গত রবিবার প্রসব ব্যথা নিয়ে এ ক্লিনিকে ভর্তি হন। দুপুর ১২টার দিকে সোনিয়াকে সিজার করা হয়।
সোনিয়ার বড় বোন কল্পনা বেগম জানান, ‘বোনকে কোনো পরীক্ষা না করেই সিজার শুরু করেন ডা. রনি ইয়াসমিন শান্তা। তাঁর ভুল চিকিৎসার কারণেই নবজাতক ভাগ্নে মারা যায়। আমরা এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেছি।’
তবে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিছুর রহমান জানান, বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডা. রনি ইয়াসমিন শান্তা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
কালের কন্ঠ

Leave a Reply