সিরাজদিখানে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মাহুতি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শাহনাজ বেগম (৫২) নামে চার সন্তানের জননী ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

শাহনাজ উপজেলার পশ্চিম ইছাপুরা (চালতাতলা) গ্রামের ফজল হাওলাদারের মেয়ে ও একই গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

জানা যায়, শাহনাজ বেগম দীর্ঘদিন যাবত আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না। মঙ্গলবার রাত ১০টার দিকে মেয়ে সোহা আক্তার (১৩) তার বাবার ঘরে ঘুমিয়ে থাকে। পরদিন সাড়ে ৬টার দিকে সোহা আক্তার ঘুম থেকে উঠে দেখে বসতঘরের উত্তর পাশের বারান্দায় তার মা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। চিৎকারে দিলে স্থানীয় এক চৌকিদার ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে থানা পুলিশে খবর দেয়।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণে আত্মহত্যা করেছে। কোনো অভিযোগ না থাকায় ইউপি সদস্যের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক অধিকার

Leave a Reply