গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জে তিন কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলো- দক্ষিণ মেদেনীমণ্ডল এলাকার মৃত হাজী মদন আকনের ছেলে তৈয়বুর রহমান টগর (৬০) ও একই এলাকার ফজল মোল্লার ছেলে সেতু মোল্লা (৩০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এস এম সাকিব দৈনিক অধিকারকে জানান, গোপন সংবাদে সকালে লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল এলাকায় বিশেষ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় পলিথিনের ভেতরে রাখা তিন কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আরও পড়ুন : ট্রেনের জ্বালানি তেলসহ ধরা খেল ৫ চোরাকারবারি
গাঁজাসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লৌহজং থানায় মামলা রুজু করা হয়েছে।
দৈনিক অধিকার

Leave a Reply