লৌহজংয়ে অজ্ঞান পার্টির খপ্পরে প্রধান শিক্ষক

মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে লৌহজং উপজেলার খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। জানা যায়, শনিবার স্কুল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে মাওয়া থেকে আরাম পরিবহনে উঠে। রাস্তায় পানি খেলে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন অজ্ঞান হয়ে পড়ে। তাকে প্রথমে ঢাকার যাত্রাবাড়ী একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের জ্ঞান ফিরেনি। তার সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে রাস্তায় নেমে পড়ে অজ্ঞান পার্টির লোকজন।

যুগান্তর

Leave a Reply