গজারিয়ায় শ্রমিক নেতা আলম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়ায় শ্রমিক লীগ নেতা বি. আলম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি আয়োজন করে সড়ক পরিবহন শ্রমিক লীগ গজারিয়া শাখা।

গত বুধবার ভোরে সন্ত্রাসী রাসেল বাহিনীর হামলায় আহত হন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ গজারিয়া শাখার সাধারণ সম্পাদক বি. আলম। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

গতকালের কর্মসূচি থেকে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি ভবেরচর বাসস্ট্যান্ড হয়ে গজারিয়া থানার সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক লীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ গজারিয়া উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, সড়ক পরিবহন সমিতির উপজেলা শাখার কার্যকরী সহসভাপতি সুমন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল শিকদার প্রমুখ।

কালের কন্ঠ

Leave a Reply