মুন্সীগঞ্জের গজারিয়ায় নুরুন্নাহার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র। শুক্রবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মারা যাওয়া নূরুন্নাহারের স্বামী শামীম হোসেন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তিন মাস আগে উপজেলার লস্করদী গ্রামের বাসিন্দা হোসেন্দী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জোসনা বেগমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার বাড়ি দিনাজপুর জেলার নবাবপুর থানার পুঠিমাড়ি গ্রামে। তবে উদ্ধার করা মৃত ব্যক্তির বাবার বাড়ির ঠিকানা জানা যায়নি।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদশক (এসআই) গোলাম কিবরিয়া জানান, তথ্য পেয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করি। তবে তার স্বামী পলাতক থাকায় সঠিক কারণ জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে।
ঢাকাটাইমস

Leave a Reply