মুন্সীগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাহের গাজী নামে এক ব্যক্তিকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে ২৪ বছরের ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা রুজু হয়। পরে শনিবার দুপুরে ধর্ষককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পুরাডিসি মহিলা মাদ্রাসার ওই ছাত্রী রাত সাড়ে ১১টার দিকে বাড়ির টিউবওয়েলে অজু করছিল। এসময় ওঁৎ পেতে থাকা প্রতিবেশী তাজির গাজী ওই ছাত্রীর মুখে গামছা দিয়ে ঝাপটে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। বাড়ির লোকজন খোঁজাখুজি করে তাহেরের ঘর থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।
এদিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ- স্থানীয় প্রভাবশালী একটি মহল তাদের আটকে রেখে দুই লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, মাদ্রাসা ছাত্রী মেডিক্যালসহ অন্যান্য প্রাথমিক কাজ করা হয়েছে। ধর্ষকে প্রাথমিক জিঞ্জাসাবাতথ্য পাওয়া গেছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে। পবিত্র রমজানের মধ্যে এবং এই করোনা দুযোর্গ সত্বেও এমন ঘটনায় এলাকাবাসী বিস্মিত।
জনকন্ঠ

Leave a Reply