শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এই কর্মসূচী উদ্ভোধন করেন। এসময় উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাদের নিজ নিজ ইউনিয়নের কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে বিতরণের জন্য ১৪শ প্যাকেট খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ১৪শ প্যাকেটের প্রতিটিতে খাদ্য সামগ্রী হিসাবো রয়েছে চাল, ডাল, তেল, পেয়াজ ও আলু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, সহ দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল শাহারিয়া, যুবলীগ নেতা সোহেল রাজ, মহসীন রেজা, মোঃ মামুন শেখ, ই¯্রাফিল, জব্বার খান, রায়হান ইসলাম মিঠুন, ছাত্রলীগ নেতা আসিফ প্রমুখ।

Leave a Reply