গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আফসানা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ভবের চর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফসানা গজারিয়ার ভিটিকান্দির জেএমআই ইন্ডাস্ট্রির একজন নারী শ্রমিক। তাঁর বাড়ি ভবের চর ইউনিয়নের লক্ষ্মীপুরে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আফসানা প্রতিদিনের মতো কাজ শেষে জেএমআই ইন্ড্রাস্ট্রি থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে ভবের চর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় কুমিল্লাগামী একটি গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কালের কন্ঠ

Leave a Reply