পদ্মা সেতুর মালামাল চুরির মামলার এক আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মো. আরিফ হোসেন ঢালী নামে পদ্মা সেতুর মালামাল চুরির মামলার এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। আজ বুধবার সকালে তাকে কুমারভোগ থেকে গ্রেপ্তার করা হয়। আরিফ উপজেলার কুমারভোগের মৃত মতিউর রহমান ঢালীর পুত্র।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানায়, একটি সিন্ডিকেট বিভিন্ন সময়ে পদ্মা সেতুর নানা ধরনের মালামাল চুরি করে আসছিল। গত ১৮ মার্চ রাতে র‌্যাব ১১ অভিযান চালিয়ে পদ্মা সেতুর পাইলিং কাজে সংশ্লিষ্ট এডওয়ার্ড সাহা, ভাঙারির দোকালের কর্মচারী শেখ হারুন ও ব্যবসায়ী রফিকুল ইসলামকে প্রায় ৩০ টন মালামালসহ গ্রেপ্তার করে। এ সকল মালামালের মধ্যে ছিল পদ্মা সেতু প্রকল্পের বিপুলপরিমাণ লোহার রড, পদ্মা সেতুর স্প্যান বার, প্লেট পাইপ, অ্যাঙ্গেল, ইউ চ্যানেল ও শেপ। ওই মামলায় আরিফ ভাঙারি স্টোরের মালিক মো. আরিফ হোসেন ঢালী আসামি ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বুধবার লৌহজং থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কালের কন্ঠ

Leave a Reply