মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজারের দূর্গম এলাকায় নিষিদ্ধ পপি চাষ মামলায় গ্রেফতার হয়েছে বিস্ফোরক, মাদক, হামলা লুটপাটসহ একাধিক মামলার আসামী মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন দেওয়ান।
গত ৮ মার্চ থেকে পলাতক স্বপন দেওয়ানকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার বাঘিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত স্বপন দেওয়ানের বিরুদ্ধে সদর উপজেলার বাংলাবাজারের চরে আলোচিত নিষিদ্ধ পপি চাষ, বিস্ফোরক, মাদক, হামলা,মারধর ও লুটপাটসহ একাধিক মামলা চলমান রয়েছে এবং একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী।
বৃস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এর আগে স্বপন দেওয়ান পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত স্বপন দেওয়ান সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ও মুন্সিকান্দি গ্রামের মৃত জলিল দেওয়ানের ছেলে। এছাড়া স্বপন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
স্বপন দেওয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি অপারেশন শেখ মো. আবু হানিফ বলেন, একাধিক মামলার আসামী স্বপনকে খুজছিলো পুলিশ। বৃহস্পতিবার স্বপন বাঘিয়া বাজার আসবে এমন তথ্য পেয়ে পুলিশের একটি টিম আগে থেকেই বাজারের আশেপাশে অবস্থান নিয়ে উৎ পেতে ছিল। পরে স্বপন দেওয়ান বাঘিয়া বাজারে আসার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে আইন অনুযায়ী মুন্সীগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্টসহ একাধিক মামলা চলমান রয়েছে। তিনি আরও জানান, গত ৮ মার্চ নিষিদ্ধ পপি চাষ মামলা রুজু হলে স্বপন আত্নগোপনে চলে যায়।
পুলিশের অপর একটি সূত্র জানায়, স্বপন নিষিদ্ধ পপি চাষের মূলহোতা। রাজনৈতিক প্রভাবের কারনে মামলার এজাহারে সে সময় নাম উল্লেখ না করলেও অজ্ঞাত পরিচয় আসামীর তালিকায় রেখে পুলিশ তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
জাষ্টমেইল২৪

Leave a Reply