কি হতে ছিলো, কি হয়ে গেলো !
দয়াল দয়া করো।
করোনার চেয়ে তোমার করুনা, সেইতো অনেক বড়।
কাজ হারানো মানুষেরা আজি,
অর্থ সংকটে যায় পড়ে।
করোনার থাবায় বেকার হচ্ছে, লাখো লাখো ঘরে ঘরে।
এমন যদি হয় বছর ভরে,
কেমনে চলবে দেশ?
তারই গহিনে দূর্নিতীতে ডুবে,
হয়ে যাবে বুঝি নি:শেষ।
ওরে বাংলা আমার, বাংলাদেশ।
করোনা ভয়াল থাবায় দয়াল, করিওনা নি:শেষ।
লাল সবুজের আবরণেতে, আমরা ১৮ কোটি।
সাহসের তরী, পদ্মা মেঘনায় ছাড়ি,
আসুক উজান ভাটি।
তোমায় দয়ায় মাতাল নদীরও, নৌপথ দিবো পাড়ি।
ডিঙ্গি নাও মোর, সেটা চড়েই ভোর।
কোথা পাবো ফেরি?
মায়ের বদনের হাসি মুছোনা,
বোনের কেড়োনা নাক ফুল।
ছোট্ট মনি আদরের গালেতে, চুমুতে ফুটিও ফুল।
ওগো দয়াময়, কিসে কাটবে ভয়,
তোমায় দয়া না পেলে?
নিস্তেজ হলে অর্থ ভান্ডার সব,
দুর্নিতীর ছলে বলে।
ভেঙে গেছে আজ, খোলে গেছে তাজ।
বিশ্বাসের মুকুট ভাঙা।
প্রবাসীরা সবে লজ্জায় মরে,
ভিন জাতির দেখে চোখ রাঙ্গা।

Leave a Reply