সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা, এলাকায় ব্যাপক উত্তেজনা

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আবু হানিফ তালুকদার (১৫) নামে এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে গ্রামের কয়েকজন যুবক। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা ও তোড়পাড় সৃস্টি হয়েছে। নিহত আবু হানিফ ওই এলাকার কৃষক হযরত আলীর ছেলে।

নিহতের বড় ভাই মিজান তালুকদার জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মৃধাবাড়ি এলাকা থেকে কাজ শেষ করে আমি মিজান তালুকদার,ছোট দুই ভাই হাবিব তালুকদার(২০) ও আবু হানিফ তালুকদার(১৫) বাড়ি ফিরছিলাম । এমন সময় তাদেরকে আটক করে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের বুলু খানের ছেলে শামীশ খানসহ কয়েকজন পিটিয়ে আহত করে। পরে তিনজনের মধ্যে গুরুতর আহত অবস্থায় আবু হানিফকে ওই রাতে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন । ওই রাতে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রেখে আসি।

গত শনিবার রাত তিনটায় খবর পাই আমার ভাই মারা গেছে। বুলু খার ছেলে শামীম খানসহ অজ্ঞাত ৫/৭ জন আমাদের তিন ভাইকে বাশঁ দিয়ে পিটিয়ে মেরে ফেলার জন্য হামলা করে। এ সময়ে আমাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় । আমি এর সঠিক বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদউদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে ধরে আবু হানিফসহ তার দুই ভাইয়ের উপর হামলা করার অভিযোগ করেছিলেন শুক্রবার রাতে। তাদেরকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত শনিবার মধ্যরাতে চিকিৎসাধিন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে আবু হানিফের মৃত্যু হয়। হত্যা মামলার প্রস্তুতি চলছে এ ব্যাপারে এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

গ্রাম নগর বার্তা

Leave a Reply