সিরাজদিখানে ব্যাটারি দোকানে দুর্ধর্ষ চুরি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনোয়ার ব্যাটারি অ্যান্ড টায়ার শপ নামে একটি দোকানে চুরি হয়েছে। দোকানের ১১টি তালা ভেঙে প্রায় আট লাখ টাকার মাল নিয়ে গেছে চোর। গত শনিবার রাতের এ ঘটনায় সিরাজদিখান থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সিরাজদিখানের সন্তোষপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে দেলোয়ার মুন্সীর মার্কেটে আনোয়ার ব্যাটারি অ্যান্ড টায়ার শপ আছে। প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ৮টার দিকে তালা দিয়ে বাড়ি ফেরেন দোকানি আমজাদ হোসেন। গতকাল সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের ১১টি তালা ভাঙা, খোয়া গেছে প্রায় আট লাখ টাকার মালামাল। সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানিয়েছেন, দোকানে চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের কন্ঠ

Leave a Reply