মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোচালক খুনের ঘটনায় ৮ আসামির মধ্যে ৪ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনিন রেহানার আদালতে ওই ৪ আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তারা হলেন- মো. রুবেল (২৯), মো. আকরাম মোল্লা (২১), মো. রাজেন (২৪) ও হাসান (২২)।
এর পূর্বে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আটোচালক আশরাফুলকে লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের গোয়ালী মান্দ্রা-হলদিয়া সড়কের চাঁন খাঁর ব্রিজের কাছে ধারারো ছুড়িকাঘাত করে অটো ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে হাসপাতালে নেয়ার পর আশরাফের মৃত্যু হয়। মৃত্যুর আগে নিহত অটোচালক আশরাফুল মাটিতে হাসান ও রাজা নামের দুই খুনির নাম এবং একটি আংশিক মোবাইল নাম্বার লিখে রেখে যান। সেই সূত্র ধরে হাসান ও রাজাকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যানুযায়ী আরো ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল (২৯), মো. আকরাম মোল্লা (২১), হাসান (২২), মো. রাজেন (২৪), আমির বেপারী (৪০), ইমরান তোফাজ্জল (৪০), সবুজ শেখ (৩০) ও কাজল শেখ (৩১)। পরে তাদের দেয়া তথ্যমতে ছিনতাইকৃত অটো এবং হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ।
কালের কন্ঠ

Leave a Reply