শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থেকে ছনবাড়ী মুখি একটি ইজিবাইকের সাথে বিপরীত মুখি মোটরসাইকেরে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক রোহান (২০) এর মাথায় ইজিবাইকের সামনের গ্লাসের অনেক গুলো টুকরো ঢুকে যায়। শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পারিবারিক সূত্র জানায়, রোহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মৃত্যর কোলে ঢলে পরে। সে উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের সৌদি প্রবাসী মোঃ রুহুল আমিনের ছেলে। রোহানের মৃত্যুর খবরে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply