মুন্সীগঞ্জ সদর উপজেলার আঁধার ইউনিয়নে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের দুইটি মামলায় ৮৩ জন আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুন) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (১)-এর বিচারক মো. ইমদাদুল হক এই আদেশ প্রদান করেন।
জানা যায়, সদর উপজেলার আঁধার ইউনিয়ন ৩নং ওযার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়িতে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১২ জন আহত হয়। ওই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দুইটি পৃথক মামলায় ৮৩ জনকে আসামি করে মামলা করা হয়। দুই মামলার মধ্যে ৬৮ (৪) ২১ ইং এই মামলায় মঙ্গলবার রুবেল খানসহ ৫০ জন ও অপর মামলায় আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ বেপারী (সুরুজ মেম্বার), রমজান, ডালিম, সাগর, কালাম, আহাদ, সাইফুল, কানা মিশুসহ ৩৩ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন বলেন, মুন্সীগঞ্জ থানার পৃথক দুইটি মামলার ৮৩ জন আসামি জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন।
উল্লেখ, গত ২৪ মে সকালে সদর উপজেলার চরাঞ্চালের আঁধার ইউনিয়নের ষোলারচর গ্রামে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের বাড়িতে ককটেল ও গুলিবর্ষণের ঘটনায় ১২জন আহত হয়।
বিডি-প্রতিদিন

Leave a Reply