নাসির উদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জে করোনা সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক লকডাউনে বিধিনিষেধ উপেক্ষা করায় ৪৭ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই ৪৭ জনের কাছ থেকে ২৯ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
শুক্রবার (২ জুলাই) দিনভর জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৭ জনকে ১৪ হাজার ৬৫০, টঙ্গীবাড়ি ৫ জনকে ৩ হাজার ১০০ টাকা, গজারিয়া ১১ জনকে ৬ হাজার ১০০ টাকা, শ্রীনগর উপজেলায় ১০ জনকে ৩ হাজার ৭০০ টাকা, সিরাজদিখান উপজেলায় ৩ জনকে ১ হাজার ৩০০ টাকা এবং লৌহজংয়ে এক জনকে প্রথমে এক বছরের কারাদণ্ড অনাদায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল জানান, এ সময় সরকার ঘোষিত নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সচেতনেও নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। জরুরি পরিসেবার বাইরে খোলা রাখা দোকানপাট বন্ধ করে দেয়া হয়। রেস্টুরেন্টগুলো সরকারি নির্দেশনা মেনে চলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, জেলা পুলিশ, নৌপুলিশ ও আনসার সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে সমন্বিতভাবে দিন-রাত মাঠে দায়িত্ব পালন করছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বর্তমান করোনাভাইরাস জনিত পরিস্থিতির বিষয়ে সতর্ক করা হয়।
এছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যেতে অনুরোধ করা হয়। সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবারও ৩১ জনকে জরিমানা করা হয়। সর্তক করা হয় আরও অনেককে। ৩১ মামলায় মামলায় ২২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়।
মুন্সীগঞ্জে গেল ২৪ ঘণ্টায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৬ হাজার ৯১ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে মারা গেছেন ৭৩ জন।
শুক্রবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ঢালী মারা যান। জেলার গুরুত্বপূর্ণ ১৭ পয়েন্টে চেক পোস্ট রাখা হয়েছে। মাঠে রয়েছে ৪ শতাধিক আইন-শৃঙ্খলা বাহিনী। ২১ জন নির্বাহী ম্যাজেস্ট্রিটের নেতৃত্বে জেলাব্যাপী পরিচালিত হচ্ছে ২১টি ভ্রাম্যমাণ আদালত।
সময় টিভি

Leave a Reply