টঙ্গীবাড়ীতে লকডাউনে বাল্য বিয়ের প্রস্তুতি

ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ : ভ্রাম্যমান আদালতে মেয়ের পরিবারকে অর্থদন্ড
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রিতিকা নামে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। সে মাক্কহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। সোমবার উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের পূর্ব আলদী গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন। সে পূর্ব আলদী গ্রামের হাবিব বেপারীর মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মুজিবর বেপারী জানান- সরকারের দেয়া কঠোর লকডাউনে গোপনে মেয়ের বাড়িতে একই উপজেলার ছোট কেওয়ার গ্রামের স্পেন ফেরৎ প্রবাসী এক ছেলের সাথে বাল্য বিয়ের বস্তুুতি চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন তা বন্ধ করে দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান- বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করা হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের পরিবারকে ভ্রাম্যমান আদালতে দুই হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মেয়ের পরিবার ১৮ বছর আগে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়েছেন।

প্রতিদিনের বাংলা

Leave a Reply