সিরাজদিখানে যুব মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে মাদককারবারিকে পালাতে সহায়তা করার অভিযোগ

নাছির উদ্দিন: মুন্সিগঞ্জের সিরাজদিখান শিরিন নামের এক মাদক কারবারিকে পালাতে সহযোগিতা করার অভিযোগ উঠেছে মালখানাগর ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক পারভীন ও তার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামে। অভিযুক্ত মাদক কারবারি কাজিরবাগ গ্রামের ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়সূত্রে জানাযায়, গত ৭ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার মালখানগর ইউনিয়নের পশ্চিম কাজীরবাগ বালুরমাঠের পাসে ফিরুজ মিয়ার ভাড়াটিয়া শিরিন (৪০) কে মাদক সহ আটক করে স্থানীয় লোকজন। পরে স্থানীয় বাসিন্দা বাবু ইউপি সদস্য আবু সাঈদ কে জানায়। ঘটনা স্থলে মেম্বার সত্যতা পেলে সিরাজদিখান থানা পুলিশকে অবগক করেন। পুলিশ আসতে আসতে তাকে তল্লাশি করেন যুবমহিলালীগ নেত্রী পারভীন। পাওয়া যায় নগদ টাকা, মাদক ও সেবনের উপকর। পরে ইউপি সদস্য জানতে চাইলে পারভীন বলেন কিছু পাইনি। এতে ইউপি সদস্য রাগান্বিত হন। ইউপি সদস্য কে পারভীন ও তারছেলে রেজায়াউন আহম্মেদ জয় মারধরের চেষ্টা করলে স্থানীয় বাবুল কাজি শান্ত করেন। পরে তারা মাদক ব্যবসায়ী শিরিনকে পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে আওয়ামী যুব মহিলালীগ আহ্বায়ক পারভীন একাধিক বার কল দেওয়া হলে সে বার বার কল কেটে দেওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

মালখানগর ইউ পি সদস্য আবু সাঈদ বলেন, গত শুক্রবার বিকেলে মেম্বার বাবু আমাকে ফোন করে জানান, ফিরোজ মিয়ার ভাড়াটিয়া শিরিন হিরোইন, বাবা বিক্রি করে অনিকদিন ধরে আমরা আজ হাতে নাতে ধরেছি আপনি আসেন। আমি ঘটনাস্থলে গিয়ে সততা পাই এবং থানা পুলিশকে ফোন দেই। পুলিশ আসতে আসতেই উপস্থিত থাকা যুব মহিলা লীগের আহবায়ক পারভিন ও তার ছেলে মহিলাকে ঘরের ভিতরে নিয়ে তল্লাশি করে। এ সময় কিছু ভিডিও ধারণ করা হয়। আমরা ভিডিওতে দেখি পারভীনের ছেলে নগদ টাকা মাদক ও মাদক সেবনের কিছু সামগ্রী তার কাছথেকে পান। কিন্তু পরে আমি জানতে চাইলে পারভিন ও তার ছেলে তা অস্বীকার করেন। আমি তাদের কাছে বারবার জানতে চাইলে তারা আমার উপর হামলা করেন এ সময় স্থানীয় মুরুব্বী বাবুল কাজী পরিস্থিতি শান্ত করেন।পরে শিরিনকে ঘরের ভিতর আর পাওয়া জায়নি। মাদক গুলো পাওয়া জায়নি। ওরা তাকে পালাতে সহযোগিতা করেছে আমি এর বিচার চাই।

সিরাজদিখান থানা পুলিশের উপ পরিদর্শন অনিল জানান,মালখানগর ইউ পি সদস্য আবু সাঈদ এর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখি পালিয়েগেছে। পারভিনকে সাবধান করে চলে আসি।

Leave a Reply