মুন্সীগঞ্জের শ্রীনগরে চার মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সমষপুর গ্রামের এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আন্ডারপাসের নীচে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীরা হলেন- শাহ আলম (৫০), লেবু দাস (৪০), ধীরেন দাস (৫৫) ও আজিজুল ইসলাম (৪২)।
পুলিশ ও মাছ ব্যবসায়ীরা জানান, মাছ কিনতে উপজেলার সমষপুর গ্রাম থেকে অটোরিকশায় লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়তের উদ্দেশ্যে রওনা হন তারা। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আন্ডারপাসের নীচে পৌঁছালে চার যুবক অটোরিকশার সামনে দাঁড়ান। পরে মাছ ব্যবসায়ীদের কুপিয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যান তারা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছে।’
রাইজিংবিডি

Leave a Reply