গজারিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে শাহীন মিয়া (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

শাহীন মিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরান চরচাষী গ্রামে মরহুম সুরুজ মিয়ার ছেলে।

শাহীন মিয়ার বড় বোন আকলিমা বেগম বলেন, ‘সাত মাস আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত আসে আমার ভাই শাহীন। দেশে আসার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত। এরই মধ্যে ঝগড়া করে রোববার তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালের দিকে আমার ভাই তার ‍রুমের সিলিং ফ্যানের সাথে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে।

নয়া দিগন্ত

Leave a Reply