মুন্সীগঞ্জের গজারিয়ায় ইয়াবা বিক্রি করতে এসে র্যাবের হাতে ধরা পড়েছে এক যু্বক। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম তানজিম কবির সজিব ওরফে সজু (৩৫)। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার উত্তর কদমতলী গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে বলে জানা গেছে।

র্যাব-১১ নারায়ণগঞ্জের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার গজারিয়া উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করার সময় বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে ইয়াবা বিক্রি হচ্ছে এমন একটি খবর পাই। বেলা ৩টার দিকে বক্তারকান্দি থেকে নয়াকান্দি উচ্চ বিদ্যালয়গামী রাস্তার বালুর মাঠ এলাকা থেকে সজিবকে আটক করি। এসময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সজিব নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো বলে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে আমরা গজারিয়া থানায় অস্ত্র এবং মাদক আইনে মামলার দায়ের করেছি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘এ বিষয়ে বৃহস্পতিবার রাতে গজারিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ আসামিকে জেলহাতে প্রেরণ করা হয়েছে।’
দৈনিক বাংলা

Leave a Reply