মুন্সীগঞ্জে মোল্লাকান্দির চরডুমুরিয়ায় বাড়িতে ঢুকে মা-ছেলেকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছেলে জিহাদ মীর (১৫) এবং আহত ছেলে জরিনা বেগমকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে মা-ছেলেকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ছেলে গুলিবিদ্ধ হয়। আর গুলি তার মায়ের গালের পাশ দিয়ে যায়।
হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসক ডা. আতাউল করিম জানান, মা জরিনা বেগমের শরীরে গুলি পাওয়া যায়নি তবে গাল কেটে গুলি বেরিয়ে যায়। এতে গালে জখম রয়েছে। ছেলের অবস্থা গুরুতর।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সময় সংবাদ

Leave a Reply