মুন্সীগঞ্জে আসলাম সুইস অ্যান্ড বেকারীকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইনে এ অভিযান পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে সদর উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ আদেশ দেন।
এ সময় আসলাম সুইটস অ্যান্ড বেকারিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রতিক্রিয়ায় মিষ্টি সামগ্রী উৎপাদন ও বিক্রয় করে। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন অংশে অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যবহারের অযোগ্য গাদ ও সানার পানিসহ অন্যান্য উৎপাদন সামগ্রী দেখা যায়। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
প্রতিষ্ঠানের মালিক মো. আসলাম সরকার অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন। এছাড়াও তাকে ৩০ দিনের মধ্যে প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া দেন।
অভিযানে উপস্থিত ছিলেন স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, শহিদুল ইসলাম, জেলা সেনেটারী ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিনসহ মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল।
খবরের কাগজ

Leave a Reply