গার্মেন্টসকর্মীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও ১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নারী গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. বাবুল (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবুল জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার বাবুলকে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি রাতে ওই গার্মেন্টসকর্মী সিরাজদীখান উপজেলার মোল্লাকান্দি বালুরচর গ্রামের ডিসি প্রজেক্ট সংলগ্ন স্থানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

খবরের কাগজ

Leave a Reply