মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন আহত হয়েছে। রোববার রাতে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা আহত হয়।
আহতরা হলেন, উপজেলার বাউশিয়া ইউনিয়ের চরকুমারিয়া এলাকার আহম্মদ আলীর ছেলে সোহেল রানা (২৬) এবং গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর এলাকার জিতু মিয়ার ছেলে নাঈম (১৭)।
জানা যায়, স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-০৩ গজারিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.আশরাফুল আলম জানান, রাতেই ঘটনাটি শুনেছি। সকালে ঘটনাস্থলে পল্লী বিদ্যুতের লোকজনকে পাঠিয়ে জুলন্ত ট্রান্সফরমাটি নামিয়ে বিদ্যুতের লাইনটি সচল করা হয়েছে। এঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে গজারিয়ার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, এঘটনায় এখন কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবজারভার

Leave a Reply