মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন পেদা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাহাবুদ্দিন পেদা বরগুনা জেলার আমতলী উপজেলার চাউলাবাজার এলাকার নাসির পেদার ছেলে।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার ভোরে জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুস শফিউল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালায়। মো. পারভেজ ফরাজীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে সাহাবুদ্দিন পেদাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুসারে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৭টি পোটলায় মোড়ানো কালো স্কচটেপে আবদ্ধ মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ থানায় অভিযুক্ত সাহাবুদ্দিন পেদার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
অবজারভার

Leave a Reply